মাদারগঞ্জ উপজেলার পাটাদহ বাজারের পাশে পরিবেশ অধিদপ্তর ও সরকারি কোন অনুমোদন ছাড়াই মিতু ব্রিকস নামে ইটভাটাটি ফসলি জমিতে স্থাপিত হয়েছে। ভাটা মালিক একদিকে সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে অন্যদিকে বসতি ও স্কুলগামী শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। কয়লার পাশাপাশি এখানে কাঠ পোড়ানোর ফলে এলাকার গাছ উজাড় হচ্ছে। কাঠের ধোঁয়া তুলনামূলক ছোট চিমনি দিয়ে আশ-পাশের পরিবেশ নষ্ট করছে। এখানে ইট প্রস্তুতের জন্য ভাটা মালিক আবাদী জমির মালিকদের নিকট থেকে উপরিভাগের মাটি ক্রয় করছে। যার কারণে জমির উর্বরতা নষ্ট হয়ে ফসল উত্পাদন হুমকির মুখে পড়েছে। ভাটার মালিক আবুল কালাম আজাদ জানান, এই ভাটার এখনো লাইসেন্স করা হয়নি। তবে সরকারি কর্মকর্তাকে ম্যানেজ করে ভাটা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
