কালিয়াকৈরে গুলিসহ ২ যুবক আটক

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৬
গাজীপুরের কালিয়াকৈরে ৫ রাউন্ড গুলিসহ মোঃ আইয়ুব হোসেন বাপ্পি ও মিনহাজউদ্দিন নামে ২ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ রাউন্ড শর্টগানের গুলি ও ২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। আটককৃত আইয়ুব হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের নাসিরউদ্দিনের পুত্র ও মিনহাজউদ্দিন ওই একই গ্রামের আরফান আলীর পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।