ভাণ্ডারিয়ায় উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৬
ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার স্থানীয় অডিটরিয়ামে জাতীয় পার্টি (জেপি) সমর্থিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারকে এক সংবর্ধনা দেয়া হয়। ইউএনও কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপি নেতা ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, মোঃ সিদ্দিকুর রহমান টুলু, শফিকুল কবির বাবুল তালুকদার, মশিউর রহমান মৃধা, বদিউজ্জামান টিপু ও সমাজ সেবক মোঃ শাহজাহান তালুকদার প্রমুখ।