হাজীগঞ্জ উপজেলার ২৫ গ্রামে ও হাজীগঞ্জ পৌরসভার ৪টি ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় নেই। এতে হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার হার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছে। হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যমতে রাজারগাঁও ইউনিয়নে ৩টি, বাকিলা ইউনিয়নে ৩টি, কালচো ইউনিয়নে ২টি, ৪নং কালচো ২টি, হাজীগঞ্জ সদর ইউনিয়নে ১টি , বড়কুল ইউনিয়নে ৪টি, বড়কুল পশ্চিম ইউনিয়নে ৩টি, ৮ নং হাটিলা ইউনিয়নে ১টি, ১১ নং হাটিলা ইউনিয়নে ৩টি, ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে ১টি, ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে ১টি গ্রামে, হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণাংশে ১টি, ১০নং ওয়ার্ডে ১টি এবং ১২নং ওয়ার্ডে কোন সরকারি বা বেসরকারি কিংবা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নেই।
হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ থেকে যখন স্কুলবিহীন গ্রামে তথ্য চাওয়া হয় তখনি উপজেলা অফিস তা সরবরাহ করে থাকে।
