বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল শুক্রবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও তিন বিঘা করিডোর পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে তিনি স্থলবন্দরে ভারত-নেপাল-ভুটান থেকে মালামাল আমদানি-রফতানি ও মানব পাচার, মাদক ও চোরাচালান নিয়ে আলোচনা করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসাবে ছিলেন জুলহাস মান্নান (প্রটোকল ইওএস), এআইডির কমিউনিকেশন স্পেশালিস্ট মাহিন রশিদ ইয়ানিনা, জেরুজেলাংকি, ইউওএসআইডি মিশন পরিচালক ও রাষ্ট্রদূতের একান্ত সচিব র্যায়ান পয়ান্ট।
