বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিতে তিস্তা অভিমুখে আগামী ২৩ এপ্রিল রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি। ওইদিন নীলফামারীতে একটি সমাবেশ করবে দলটি।
বিএনপি’র অভিযোগ, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হওয়ায় পরিবেশ ও কৃষি মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়েছে। সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
