সংসদকে চরিত্র হননের স্থান বানানো হয়েছে

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:৫৭
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সংসদে জনগণ ও দেশের সমস্যা নিয়ে আলোচনা না করে সেখানে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। গতকাল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দির এক বছর পূর্তিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ’ এর আয়োজন করে। রফিকুল ইসলাম মিয়া বলেন, সংসদ সদস্যরা যে সব বক্তব্য দিয়েছেন, তা লজ্জার। তারেক রহমান লন্ডনের একটি সেমিনারে বক্তব্য দিয়েছেন। তার জবাব আওয়ামী লীগের নেতারা নিয়মানুযায়ী দিতে পারতেন। তাদের যুক্তি দিয়ে তার বক্তব্য খণ্ডন করতে পারেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত্ হোসেন সেলিম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।