১৩ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ৩০ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১২ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ:ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৪ ও ৯। শুভবার: রবি ও মঙ্গল। শুভরত্ন:রুবী ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে: আপনি মেধাবী, সৃজনশীল, উদ্ভাবনী ক্ষমতার অধিকারি। পড়াশোনা ও মানসিক শ্রমের প্রতি আপনার আগ্রহ অসীম। জীবন ও জগত্ সম্পর্কে আপনার রয়েছে নিজস্ব ধ্যান-ধারণা। সহজে আপনাকে প্রভাবিত করা যায় না। পরস্পর বিরোধী গুণের জন্য পরিচিতরা আপনাকে ভুল বুঝবে। সাফল্য ও ব্যর্থতা পর্যায়ক্রমিক আবর্তন ঘটবে আপনার জীবনে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসন, বিজ্ঞানী ওয়ার্ডসন ওয়াট, দাবাড়ু গ্যারি কাসপারভ, নাট্যকার স্যামুয়েল ব্যাকেট, পরিচালক আজমল হুদা মিঠু, হাওয়ার্ড কিল, কবি মর্তিনেজ গঞ্জালেস প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কারো মৃত্যুতে অথবা মৃত্যু সংবাদে শোকগ্রস্ত হতে পারেন। কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। মানসিক অবসাদে ভুগতে পারেন। আজ কাউকে ধার-কর্জ দেয়া ঠিক হবে না। ধার দিলে ফেরত পাওয়ার সম্ভাবনা কম। বিকালের দিকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সিদ্ধান্তহীনতার জন্য সুযোগ হাতছাড়া হতে পারে। অকারণ চিন্তা পরিহার করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বেসরকারি চাকরিতে বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য কাজকর্মে কিছু ভুল হতে পারে। কোনো আত্মীয়ের সমস্যায় চিন্তিত হতে পারেন। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে না। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কোনো সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। ভবিষ্যত্ পরিকল্পনার ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নিন। প্রয়োজনে কারো পরামর্শ নিতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থ হতে পারেন। আজ কোনো ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ হতে পারে। আজ ভালো কোনো খবর পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ভ্রমণযোগ আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শিক্ষকদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরি ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। সংগীত শিল্পীদের জন্য দিনটি শুভ। প্রাপ্তিযোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ মন খুব একটা ভালো থাকবে না। হতাশা কাটিয়ে উঠার চেষ্টা করুন। বাড়ির চাকর-বাকর ও কর্মচারীর উপর কোনো দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। ছাত্র-ছাত্রীদের জন্য সময় অনুকূল থাকবে। চলমান পরীক্ষায় ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক কোনো ব্যাপারে হতাশাগ্রস্ত হতে পারেন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। শিল্পীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজ-কর্ম উত্সাহবোধ করবেন। সন্তানের কোনো সাফল্যে গৌরব বোধ করতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ প্রবাসীরা কেউ কেউ দেশে ফিরতে পারেন। ঝোঁকের মাথায় কোনো কাজ করলেই ভালো করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রতিকূল পরিবেশ সম্পর্কে সর্তক থাকুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কৃষিজ উত্পাদন বাধাগ্রস্ত হতে পারে। কৃষকদের সতর্ক থাকা উচিত। শরীর ভালো যাবে না। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পারিবারিক কোনো অনুষ্ঠান বাধাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো আত্মীয় বা বন্ধুর জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মহিলা চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। বিশেষ কোনো গুণের জন্য সমাদৃত হতে পারেন। লেখক-লেখিকাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আজ কোনো ঝুঁকি নেবেন না।
