জোকস

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২০:০৯
 স্বামী-স্ত্রীতে কথা হচ্ছে— স্বামী :ওগো শুনছো, সেই ১৯৯২ সাল থেকে টাকা জমানো শুরু করার পর অবশেষে আজ স্বপ্নের গাড়িটা কেনার মতো টাকা আমার হয়েছে। স্ত্রী :সত্যি?! কী গাড়ি? ২০১২ মডেলের টয়োটা? স্বামী :না! একটা ১৯৯২ মডেলের মিতসুবিশি!  স্কুলে আট বছর বয়সী ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট চলছে। খেলার মাঝখানে এক খেলোয়াড়কে ডেকে নিলেন কোচ। কোচ :যা বলছি, মন দিয়ে শোনো। ফাউল হলেই রেফারির দিকে তেড়ে যেতে হয় না। খেলোয়াড় :হুমম্। কোচ :জয়-পরাজয় যা-ই হোক, সেটা খেলারই অংশ। হেরে গেলে তা নিয়ে উত্তেজিত হলে চলবে না। খেলোয়াড় :হুমম্। কোচ :আর কোচ যদি তোমাকে মাঠ থেকে উঠিয়ে অন্য কাউকে খেলতে নামান, সেটা আরেকজনকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা খেলারই নিয়ম। এ জন্য কোচকে গালিগালাজ করা চলবে না। যা বলেছি সব বুঝতে পেরেছ? খেলোয়াড় :হুমম্। কোচ :গুড। এখন যাও আর তোমার মাকে এ কথাগুলো বুঝাও!  রহিম সাহেব অফিস থেকে ফেরার পথে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন। বিস্তর ধস্তাধস্তির পর ছিনতাইকারীরা রহিম সাহেবের মানিব্যাগটা কেড়ে নিল। ছিনতাইকারী :এই ব্যাটা, তোর মানিব্যাগে তো মাত্র দুই টাকা! এই দুই টাকার জন্য এতক্ষণ ঝামেলা করলি? ব্যাটা কঞ্জুস! রহিম সাহেব :না না! আমি আসলে ভয়ে ভয়ে ছিলাম, না জানি তোমরা আমার জুতার ভেতর লুকানো আড়াই হাজার টাকাও কেড়ে নাও!