আজ সারিকার শেষ নাটক

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২০:১৮
এর আগেই ঘোষণা দিয়েছেন বিয়ে করে সংসারী হয়ে একেবারে গুডবাই জানাবেন মিডিয়াকে। তবে এশিয়ান টিভির দুই খণ্ডের নাটকের মাধ্যমেই সারিকার টিভি নাটকে শেষ উপস্থিতি দেখা যাবে। সর্বশেষ এই নাটক প্রসঙ্গে সারিকা বলেন, ‘দুই খণ্ডের এই নাটক কাকতালীয়ভাবেই আমার বিদায়ী নাটক হচ্ছে। হয়তো এটাই নিয়তি। তবে আমি আমার সিদ্ধান্তে কোনো ভুল করিনি। আশা করছি দর্শকেরাও নাটকটি বেশ উপভোগ করবেন।’ পহেলা বৈশাখের অনুষ্ঠানমালায় রয়েছে দুই খণ্ডের নাটক ‘তবুও রাত কেটে যায়’। প্রচার হবে এশিয়ান টিভিতে ১৩ ও ১৪ এপ্রিল রাত ৮টা ২০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আফজাল হোসেন মুন্না। নাটকে সারিকার সহশিল্পী হিসেবে রয়েছেন সজল। এছাড়াও অভিনয় করেছেন তোফাজ্জল লিটন, সানিসহ আরও অনেকে। মিরপুর, বনানী, উত্তরা, মিরপুর থানাসহ একাধিক লোকেশনে নাটকটি শুটিং করা হয়েছে।