বলিউড কিং শাহরুখ খান এবার নাচের আগ্রহ প্রকাশ করলেন ‘গ্যাংনাম স্টাইল’খ্যাত কোরিয়ান র্যাপার সাইয়ের সঙ্গে। সম্প্রতি শাহরুখ খান কোরিয়ার শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হন। এই শুভেচ্ছাদূত প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে শাহরুখ খান বলেন, আমার ইচ্ছে আছে কোরিয়ার চলচ্চিত্রে অভিনয় করার। তার চেয়ে বেশি ইচ্ছে আছে তার সঙ্গে ‘গ্যাংনাম স্টাইল’ গানটিতে নাচার। আমার ধারণা সাই এই নাচের কনসেপ্টটি বলিউড থেকেই নিয়েছে।’
