পশ্চিম সাহারায় মানবাধিকার পর্যবেক্ষণ প্রয়োজন ...................জাতিসংঘ

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:১২
পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলে আরো বেশি মানবাধিকার পর্যবেক্ষণের আহবান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, মরক্কোর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ঐ অঞ্চলে স্বাধীনভাবে মানবাধিকার পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। উল্লেখ্য, বিগত বছর জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের জন্য মরক্কোকে অভিযুক্ত করে গত শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পশ্চিম সাহারা বলে পরিচিতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিস্তৃত আফ্রিকান অঞ্চল ১৯৭৫ সাল থেকে মরক্কোর দখলে আছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সম্মতি অনুসারে এই মাসের শেষে এই বিতর্কিত অঞ্চলটির দখল নবায়ন করা হবে। এমতাবস্থায় নিয়ন্ত্রণাধীন এলাকার পরিস্থিতির উন্নতিতে মরক্কোর প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব ‘টেকসই, স্বাধীন এবং নিরপেক্ষ’ মানবাধিকার পর্যবেক্ষণের আহবান জানান। বান বলেন, ঐ অঞ্চলে বিশেষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে মরক্কোর অনুমোদন দেয়ার আগ্রহ এবং স্বাধীনতাকামী সংগঠন পোলিসারিও ফ্রন্টের জাতিসংঘের সঙ্গে কাজ করার ইচ্ছাকে তিনি সাধুবাদ জানান। এদিকে, পোলিসারিও ফ্রন্টের জাতিসংঘ প্রতিনিধি আহমেদ বুখারি বলেন, তিনি হতাশ, অ্যামনেস্টির প্রতিবেদনটি বেশি দূরে যায়নি, মরক্কো এবং ফ্রান্স জাতিসংঘকে চাপ দিচ্ছে।