রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আজিজুল ইসলাম স্পন্ডালাইটিস (মেরুদন্ডের হাড়ের সমস্যা) রোগে আক্রান্ত। তার দুটি হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে। হিপ জয়েন্ট প্রতিস্থাপন করতে প্রায় দশ লাখ টাকার প্রয়োজন। চিকিত্সকরা জানিয়েছেন, আগামী ৬ জুলাইয়ের মধ্যে হিপ রিপ্লেসমেন্ট করা না গেলে তাকে বাঁচানো যাবে না। আজিজুলের দরিদ্র কৃষিজীবী পিতা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর-১৩৫-১০১-২৬৯৬৩৯, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
