পাবনার সুজানগরে গতকাল শনিবার কাব লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ওই কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মহন মন্ডল। এতে প্রশিক্ষণ দেন বাংলাদেশ স্কাউটস সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায়, প্রশিক্ষক আব্দুর রশিদ ও শফিউল আজম। দিনভর অনুষ্ঠিত ওই কোর্সে উপজেলার ৫১জন কাব শিক্ষক অংশ নেন।
