মাদারীপুরের আসামি টেকেরহাটে গ্রেফতার

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:০১
দীর্ঘ অভিযান চালিয়ে মাদারীপুর পুলিশ হেফাজত থেকে পলাতক আসামিকে টেকেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর সদর থানা পুলিশ ৩০ মার্চ আসামি মোটর সাইকেল চোর আকাশ বাড়ৈকে গ্রেফতার করে থানা হাজতে রাখে। রাতে হাজতখানা থেকে কৌশলে সে পালিয়ে যায়। পুলিশ সুপার মোঃ ফরিদুল ইসলাম খন্দকার এ ঘটনায় ৩১ মার্চ ওসি মোঃ মোফাজ্জেল হোসেন, এএসআই মিরাজ ও এক কনস্টেবল বাদশাকে সাময়িক বরখাস্ত করেন। অভিযানে নেতৃত্বদানকারী এএসআই আজাদ জানান, দেশের বিভিন্নস্থানে অভিযান শেষে শুক্রবার টেকেরহাট বন্দর বাস স্ট্যান্ডে একটি বিকাশের দোকান থেকে টাকা পাঠানোর সময় আকাশকে গ্রেফতার করতে সমর্থ হই।