বান্দরবানের বাইশারীতে গত শুক্রবার রাতে বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে বরের বড় ভাই আহম্মদ ছবা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ডাকাতের গুলিতে আরো ৫ জন গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন রুহুল আমিন, মোহাম্মদ জোবায়ের, আলী ইবদুহার, হোসেন আহম্মেদ, মো. জিহাদ। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪/১৫ জন সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
