১লা বৈশাখকে সামনে রেখে মাছ ধরা নিষেধ

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:০৩
বাংলা নববর্ষের ১লা বৈশাখকে সামনে রেখে মার্চ, এপ্রিল নদীতে যাবতীয় মাছ শিকার নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভোলা মেঘনা তেঁতুলিয়া নদীতে অবৈধ মাছ শিকারীদের তত্পরতা আশংকাজনক ভাবে বেড়ে গেছে। বেপরোয়া এই জেলেরা আইন প্রয়োগকারী সংস্থার নজরদারীর ফাঁকে ছোট এবং মাঝারি সাইজের ইলিশ মারছে দেদারছে। আর তা পাঠিয়ে দিচ্ছে দেশের বড় বড় শহরগুলোতে। ডাঙ্গায় তোলার কোন প্রয়োজন পড়ে না। নদীতেই অপেক্ষমাণ ট্রলারে করে ব্যবসায়ীরা তা নিয়ে যাচ্ছে ভোলার বাহিরে। জেলা মত্স্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানায়, কোষ্টগার্ড পুলিশ ও তাদের নিজস্ব পাহারার ফাঁকে নদী থেকে মত্স্য চুরি কোন অলৌকিক বিষয় নয়। ১৯০ কিঃ মিটার নদী এলাকা সর্বত্র পাহারা সম্ভব নয়।