সংসদ সদস্য হিরনের কুলখানি অনুষ্ঠিত

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:১৫
সাবেক মেয়র ও সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের কুলখানি গতকাল শনিবার বাদ আছর নগরীর নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া-মাহফিল ও মোনাজাত করা হয়। কুলখানিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, যুবলীগের কেন্দ্রীয় সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলের নেতা-কর্মী ছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।