নববর্ষে জন কেরির শুভেচ্ছা

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:২০
বাংলা নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সকল বাংলাভাষী জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, আপনারা যখন বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করছেন তখন সারা বিশ্বের সকল বাংলাভাষী জনগণকে আমি প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাভাষী জনগণের প্রাণোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে এই উদযাপনে যুক্তরাষ্ট্র আপনাদের সাথে শরিক হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, খাবার থেকে শুরু করে সঙ্গীত, কবিতা, শিল্পকলা ও সাহিত্য আমাদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। আপনারা যখন পরিবার ও বন্ধ-ু বান্ধবদের সঙ্গে নববর্ষ উদযাপন করছেন, জানবেন যে, সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রও আপনাদের পাশে অংশীদার ও বন্ধু হিসাবে রয়েছে।