আজ ১৩ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের রসায়নশাস্ত্রের অধ্যাপক ইউনুস মিঞার ২৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের ২৫০, পশ্চিম ধানমন্ডি রোড নং-১৯ পুরাতন, মধুবাজারের নিজ বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিল এবং নারিন্দা মশুরীখোলা শাহ সাহেবের বাড়ি দরবার শরীফে মরহুমের মাজার সংলগ্ন স্থানে সকালে কোরআনখানি ও বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বাকেরগঞ্জে মরহুমের গ্রামের মুসল্লিবাড়ী সংলগ্ন জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য মরহুমের সন্তানগণ অনুরোধ জানিয়েছেন।
