আওয়ামী লীগের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই :মির্জা ফখরুল

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:২১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই, জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণাকালে বড় খোঁচাবাড়ি হাটে পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা এই সরকারের বিরুদ্ধে ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম করছি। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি তোজাম্মেল হক তাজু, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, মামুন অর রশিদ, শরিফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৬ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।