গতকাল শনিবার দুপুরে ইভটিজিংয়ে বাধা দেয়ায় ভৈরবের জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৩ ছাত্রকে ছুরিকাঘাত করেছে ইয়াছিন নামে এক বখাটে যুবক।
এলাকাবাসী ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা জানায়, গতকাল সকালে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রীদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে এবং ছবি তোলার চেষ্টা করে। এ সময় ওই স্কুলের শিক্ষার্থী সোহাগ মিয়া, রাসেল মিয়া, উমর ফারুক এর প্রতিবাদ করে। এক পর্যায়ে ইয়াছিন তিন ছাত্রকে দেখে নিবে বলে হুমকি দিয়ে স্কুল থেকে চলে যায়। ওই তিন শিক্ষার্থী দুপুরের খাবার খেয়ে স্কুলে আসার পথে ইয়াছিন ওই স্কুলের ছাত্র পোলক ও রানাকে নিয়ে তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত তিনজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
