বাগেরহাটে ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে দিল দলের আরেক কর্মী

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:২২
উপজেলার খোন্তাকাটা গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে মেহেদী হাসান নবীন নামের এক ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দলেরই আরেক কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শরণখোলা হাসপাতালে ভর্তির পর আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল শনিবার নবীনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও আহত নবীনের পিতা মোঃ শাহজাহান মোল্ল¬া জানান, আগের দিন তার ছেলের সাথে খোন্তাকাটায় অনুষ্ঠিত একটি তফসিল মাহফিলে ছাত্রলীগের আরেকটি পক্ষের কর্মীদের সঙ্গে বাক বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রলীগের আসাদ-রঞ্জুর নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী নবীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়। নবীন শরণখোলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র্র। শরণখোলা থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের একটি দল অভিযানে রয়েছে।