আজ ১লা বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৩ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ:বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৫ ও ৯। শুভবার:মঙ্গল ও বুধ। শুভরত্ন:রক্ত প্রবাল ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: অস্থির ও মেধাবী। আপনি বুদ্ধিদৃপ্ত ও বিশ্লেষণী ক্ষমতার অধিকারী। দ্রুত চিন্তা ও কাজ করতে পারেন। যে কোন বিষয় সহজে আয়ত্ত করতে পারেন। আপনার স্মরণশক্তি ভাল। আপনি উদারমনা, তবে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালবাসেন। মানুষকে সহজে প্রভাবিত করতে পারেন। মানসিক দৃঢ়তা দ্বারা নিজের গুণাবলীকে নির্দিষ্ট লক্ষ্যাভিসারী করতে পারলে সাফল্যের পথ কেউ রোধ করতে পারবে না।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হিউজেনস, ওস্তাদ আলী আকবর খান, ড. আন্বেদকর, ঐতিহাসিক আনল্ড টয়েনবি, প্রেসিডেন্ট সাদলি বেন জাদিদ, জুলি ক্রিস্টি, সয্যাদ কাদির, শিল্পপতি তাজুল ইসলাম, শিল্পী মহিউদ্দীন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। কোনো বন্ধুর আচরণে বিব্রত বোধ করবেন। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। মা-বাবার কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকবে পারে। মনবল বৃদ্ধি পাবে। শরীর সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে। হতাশা এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যয় বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেস্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কোন সংবাদ পেয়ে আনন্দিত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সামাজিক কাজ-কর্মে জড়াতে পারেন। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। কোনো ভাইয়ের আচরণে ক্ষুব্ধ হতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক ব্যাপারে কিছুটা চিন্তিত হতে পারেন। কারো উপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকা যাবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মত বিরোধ এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। কেউ আজ আপনার সাথে প্রতারণা করতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। পাওনা টাকা আদায় হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ প্রবাসী শ্রমজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দেশে ফিরে আসার কোনো কারণ সৃষ্টি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চঞ্চলতা পরিহার করুন চাকরীজীবীদের জন্য সময় অনুকূল থাকবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বাইরে যাওয়ার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক চিন্তা কিছুটা কমবে। আর্থিক ব্যপারে কারো সহযোগিতা পেতে পারেন। বাইরে থেকে কোনো খবরে বিচলিত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজ-কর্মে কারো আনুকূল্য পেতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। ভালো কাজে অর্থ ব্যয় হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসা-বাণিজ্যে বাধা সৃষ্টি হতে পারে। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। মন চঞ্চল হতে পারে। সৃজনশীল কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। মহিলা চাকরীজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
