মধুর বৈশাখ নিয়ে মাতাবেন আজ ভূমি ব্যান্ড দলের সুরজিত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২০:৩৫
পহেলা বৈশাখ উপলক্ষে দেশ টিভি আমন্ত্রন জানিয়েছে দুই বংলার জনপ্রিয় শিল্পী ভুমি ব্যান্ডের ভোকাল সুরজিতকে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি গান শোনাবেন বংলা গানের এই জনপ্রিয় মুখ। বাংলা লোকগীতিকে শহুরে রূপে প্রকাশে জুড়ি নেই ভ"মির। প্রচলিত লোকগীতিকে পাশ্চাত্য সঙ্গীতের আদলে পরীক্ষা করার উদ্দেশ্যে ভূমি গঠিত হয়। এই এমন এক দল যারা তাদের সঙ্গীতের ধরনকে কেবল নাগরিক লোকগীতি হিসেবে নির্ধারন করেছে। তারা তাদের গানের কথা সংগ্রহ করেছে বাউল, ভাটিয়ালী এবং লোকমুখে ছড়ানো গান থেকে এবং নতুন আঙ্গিকে তৈরি করেছে গানগুলিকে। সুমন সাহার প্রযোজনায় পহেলা বৈশাখে দেশ টিভির এই বিশেষ মিউজিক্যাল লাইভ ‘মধুর বৈশাখ’ সরাসরি প্রচারিত হবে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে।