আজ আতিকুল হক চৌধুরীর শেষ নাটক

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২০:৩৫
চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে একুশে টেলিভিশনে চারদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই বিশেষ আয়োজনের দিন আগামী ১৪ এপ্রিল রাত ১০টা ১৫মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘একটি আনন্দ সংবাদ’। টুকু মজনিউলের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন নাজনীন হাসান চুমকি এবং নির্দেশনা দিয়েছেন আতিকুল হক চৌধুরী। প্রয়াত এই গণমাধ্যম ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে একুশে টিভির উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। নাটকটি প্রযোজনা করেছেন রকিব হাসান সূর্য। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরীন বকুল, শাহেদ শরীফ খান, তানভীন সুইটি, মাহমুদুল ইসলাম সেলিম। বরেণ্য এই মিডিয়া ব্যক্তিত্বের নাটক প্রচার প্রসঙ্গে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন,‘আতিক ভাই আমাদের এই স্টেশনের সাথে অতোপ্রতোভাবে জড়িয়ে আছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতেই তার শেষ কিছু উল্লেখযোগ্য কাজ আমরা প্রচারের উদ্যোগ নিয়েছি।