ক্যাপসন নিউজ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২০:৪৮
এবি ব্যাংক ১২ই এপ্রিল, প্রতিষ্ঠার ৩২ বছর পূর্তি উদযাপন করলো। ব্যাংকের ৮৯ টি শাখায় এই দিনটি উত্সব মুখরভাবে পালিত হয়। এ উপলক্ষে সাভারের বিকেএসপি মাঠে এক ক্রিকেট ম্যাচে অংশ নেন ব্যাংকটির হেড অফিস ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের চেয়ারম্যান এম. ওয়াহিদুল হক, পরিচালনা পর্ষদের সদস্য এম. এ. আওয়াল, বি. বি. সাহা রায়, মেসবাহুল হক, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ === সমপ্রতি কুমিল্লার বার্ডে সিঙ্গার সেলাই শিক্ষিকা সম্মেলন-২০১৪ উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড- এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিঙ্গার এশিয়া লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট এ.এম.হামিম রাহমাতউল্লাহ। কোম্পানীর সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী সহ সিঙ্গারের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন === বাংলাদেশ এডিবল অয়েল লি: দেশের বাজারে নিয়ে এলো ভারতের ভোজ্য তেলের ব্র্যান্ড ফরচুন। সমপ্রতি আদানী উইলমারের হেড অব আর. এন্ড ডি. বিপ্রবুদ্ধ চ্যাটার্জী সাভারে আয়োজিত অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন