বৈশাখে ইলিশের ৩ পদ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২০:৫৫
পহেলা বৈশাখ বাঙালির কাছে একটি বৃহত্ উত্সব। এই উত্সবকে ঘিরে তাই তো থাকে নানা আয়োজন। বাঙালির বৈশাখের খাবারের আয়োজনে নানা পদের সাথে থাকা চাই ইলিশের ভিন্ন স্বাদ। আমাদের রেসিপিতে ইলিশের ৩ পদ নিয়ে বিশেষ আয়োজন ইলিশ পাতুরী উপকরণ :ইলিশ মাছ ১টা, লাউপাতা পরিমাণমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, আদাবাটা ১ চা চামচ, পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ, সাদা সরিষা বাটা ২ চা চামচ। প্রণালি :মাছ ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন। এবার মসলা দিয়ে সব মাছ মাখিয়ে নিন। লাউ পাতায় মাখানো মাছ মুড়ে ঝলসানো তেলে ভেজে নিন। দই ইলিশ উপকরণ :ইলিশ মাছ ১টা, টকদই ১ কাপ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৪-৫টা, শুকনা মরিচগুঁড়া ১ চামচ, তেল ১/২ কাপ। প্রণালি :ইলিশ মাছ ধুয়ে মুছে নিন। এবার তেলসহ সব মসলা মেখে ১/২ কাপ পানি দিয়ে দমে ২০ মিনিট ঢেকে রান্না করুন। সসে ইলিশ উপকরণ :ইলিশ মাছ ১টা, সস টমেটো ১/২ কাপ, বাটা পিঁয়াজ ১/২ কাপ, পিঁয়াজ বেরেস্তা ১/২ কাপ, কাঁচা মরিচ ৪-৫টা, শুকনা মরিচ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, তেল ১/২ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ। প্রণালি :চুলায় তেল দিন। বাটা পিঁয়াজ সস ও সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবার মাছগুলো দিয়ে কাঁচা মরিচ দিন। সবশেষে পিঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।