তাহিরপুর উপজেলা আ’ লীগের কমিটি গঠন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৪৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আ’লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রবীণ নেতা আব্দুস সোবহান আখঞ্জীকে আহ্বায়ক, আবুল হোসেন খাঁ ও আলী মর্তুজাকে যুগ্ম আহ্বায়ক করে ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। জেলা আ’লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট এই কমিটি অনুমোদন করেন। নতুন কমিটির নেতৃবৃন্দ এখন থেকে দলকে সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন।