বেরোবি’র শিক্ষকের হাতে সাংবাদিক লাঞ্ছিত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৪৪
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মাসুম আহম্মেদ পাটোয়ারী কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার প্রতিবাদে এবং তার শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রচারণামূলক সকল ধরনের অনুষ্ঠান বর্জন এবং সংবাদ প্রচার-প্রকাশ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, কোষাধ্যক্ষ আফতাব হোসেন, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যকরী সদস্য: রফিকুল ইসলাম সরকার, মেরিনা লাভলী প্রমুখ। উল্লেখ্য, গত ১০ এপ্রিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘নারী ও উন্নয়ন মেলা’র টাউন হল মিটিং-এ সাংবাদিকদের সনদ বিতরণ অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিকের সাথে মাসুম আহম্মেদ পাটোয়ারী অশোভন আচরণ করেন ।