ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেছেন, দলিত সম্প্রদায়ের মানুষদের আলাদাভাবে দেখলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। আমাদের সংবিধানে কোনো জাতিকে আলাদাভাবে দেখা হয়নি। মানুষ হিসেবে বিশেষ কোনো সম্প্রদায়ের মানুষকে আলাদাভাবে দেখার সুযোগ নাই। বাংলাদেশে এক কোটিরও বেশী দলিত সম্প্রদায়ের লোক রয়েছে। তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির ক্ষেত্রে এক শতাংশ কোটা পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতি দেশের সকল ক্ষেত্রে চালু হওয়া দরকার। তাহলে পিছিয়ে পড়া এসব মানুষদেরকে সামনের কাতারে আনা সম্ভব হবে। শুিক্রবার সাতক্ষীরার তালা সরকারী কলেজ মাঠে আঞ্চলিক দলিত সম্মেলন ও দলিত উন্নয়ন সম্মাননা-২০১৪ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি উদয় দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল।
