আজ পহেলা বৈশাখে বাজিতপুর বাজার বাঁশ মহলে বসছে দেড় শতাধিক বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা। মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, ঘুড়ি ওড়ানোর উত্সব। এ মেলা হতেই ঘুড়ি কিনে মেলার আশপাশের বিশাল মাঠে ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা শুরু হয়। মেলার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, মেলাতে গ্রামীণ ও লোকজ নানা জিনিসের সঙ্গে উঠে পাকা গাব ও বেত ফল (আঞ্চলিক ভাষায় যাকে বেত গুডা বলা হয়)। যা সর্বশ্রেণীর মানুষই কিনে এবং গাব ও বেত ফল খেয়ে অল্প সময়ের জন্য হলেও ভিন্ন স্বাদ গ্রহণ করে।
