কচি-কাঁচার আসরের বন্ধুরা,
সবাই আমার শুভেচ্ছা নাও। আজ অনেকদিন পর তোমাদের জন্য লিখতে বসলাম। ভীষণ ব্যস্ততা ছিল এই মাস জুড়ে। পরীক্ষার চাপে আমি নিজেকে অন্ধকারে হারাতে বসেছিলাম। কিন্তু ঠিক সেই সময় আলোর রেখা হয়ে দেখা দিল আসরের জন্মদিন। খবরটা পড়ে ভীষণ আনন্দ পেলাম। মনের মধ্যে আবার এক লেখক আমিকে আবিষ্কার করলাম। প্রিয় আসরের জন্মদিনে আমরা কী হাত গুটিয়ে বসে থাকতে পারি! তাই তো আবার লিখলাম প্রিয় আসরের জন্য। ২ পৃষ্ঠার রঙিন ঝলমলে আসর মনে যে কী প্রাণের ঢেউ জাগায় তা বলে বোঝানো যাবে না। আসরের জন্মদিনে আমি সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
সুমনা আক্তার মীম
সদস্য নম্বর: ১২৭৭
গোড়ান, ঢাকা-১২১৯।
বন্ধুরা কচি-কাঁচার আসর আমার প্রিয় আসর। প্রতি বুধবার আমি আসরটি পড়ে থাকি এবং মাঝে মাঝে গল্প, কবিতা, ছড়া লিখে পাঠাই। কিন্তু আমার লেখা ছাপা হয় না। এবার একটি গল্প লিখে পাঠালাম আশা করি আসরের পাতায় তা স্থান পাবে। নববর্ষের সংখ্যাটি আমার ভালো লেগেছে।
সানজিদা ইয়াছমিন ইতি
সদস্য নম্বর : ৩২৩৭
শাহজাদপুর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
