জন্মদিনের ছড়া

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:৫৯
কচি-কাঁচার আসর তুমি তোমার জন্মদিনে, আকাশ জুড়ে উড়িয়ে দিলাম রঙিন বেলুন কিনে। আদর মাখা হাসি তোমার সবুজ পাতায় ফোটে, চতুর্দিকে হৈ-হুল্লোড় ফুলের হাসি ঠোঁটে।