কাজের কথা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:৫৯
ভাইয়ার বড় কাজ প্রতিদিন সক্কালে গোঁফ-দাড়ি ছাঁটাটাই। ফাইমার কাজ হলো- তিনবেলা দরকারি তরকারি কাটাটাই। আম্মুর কাজ দেখি- আদা-ঝাল মশল্লা ঠিকমত বাটাটাই। আব্বুর সেরা কাজ- ভোরবেলা মাঠে যেয়ে লাফঝাঁপ হাঁটাটাই। পিচ্চির কাজ শুধু- দোলনাতে শুয়ে শুয়ে আঙুল চাটাটাই।