মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:০৮
গাজীপুরের নিভৃত পল্লী ভাওয়াল গড়ে প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির সভাপতি, সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলী। সভাপতিত্ব করেন মো. কামরুল ইসলাম সুরুজ মাস্টার। প্রথম দিন অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। দ্বিতীয় দিন হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম। উপস্থাপনা করেন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান।