অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:০৯
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাণ্ড কালচারাল বিভাগ আয়োজিত আন্তঃবিভাগ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি পান্থপথ ক্যাম্পাসের অডিটোরিয়ামে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাষ্টির সদস্য গোলাম সারোয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পান্থপথ ও পল্টন ক্যাম্পাসের পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ জোনায়েত আহমেদ, উপদেষ্টা ফারুক আহমেদ, উপ-পরিচালক আ. ন. ম হারুন অর রশিদ, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর ও শিক্ষকবৃন্দ হলেন- এ.এস.এম সাইফুল্লাহ খান, শাহরিয়ার আলম, জাফর উল্লাহ খান জিবরান, রেজাউল করিম প্রমুখ ।