এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভা সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, পরিচালকমন্ডলী এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর নির্বাহী কমিটির ৫৭৪তম সভা সমপ্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ, ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরুল আরেফীনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
নাটোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহযোগিতা বৃদ্ধি করতে প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড ও সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশ এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাণ এর পরিচালক ইলিয়াস মৃধা এবং সিনজেনটা ফাউন্ডেশন সাসটেইনএবল এগ্রিকালচার (এসএফএসএ) এর নির্বাহী পরিচালক ড. মার্কো ফেরোনি সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন
