‘দ্য হাঙ্গার গেম :ক্যাচিং ফায়ার’ সেরা ছবি হিসেবে জিতল এমটিভি মুভি অ্যাওয়ার্ড ২০১৪ পুরস্কার। এমটিভি প্রদত্ত এই অ্যাওয়ার্ডটি মূলত তরুণ দর্শকদের পছন্দকে ভিত্তি করে দেওয়া হয়। এ কারণে অধিকাংশ নির্মাতা অন্য সকল বড় মাপের পুরস্কারের পাশাপাশি এই অ্যাওয়ার্ডটির প্রতিও গুরুত্ব দেন। অনুষ্ঠানে জনি ডেপ তাই বেশ মজা করেই বলেন, ‘পপকর্ন শেপের এই পুরস্কারটির প্রতি আমার বরাবরই একটা লোভ কাজ করে।’ জনি ডেপের হাত থেকেই সেরা ছবি হিসেবে ‘হাঙ্গার গেম’-এর কুশলীরা পুরস্কার হাতে নেন।
এমটিভি মুভি অ্যাওয়ার্ড বিজয়ী হলেন—বেস্ট ফিল্ম :‘দ্য হাঙ্গার গেম’, বেস্ট ফাইট :‘দ্য হবিট’, বেস্ট ফিমেল পারফর্মার :জেনিফার লরেন্স ( দ্য হাঙ্গার গেম), বেস্ট মেল পারফর্মার :জন হাচারসন (দ্য হাঙ্গার গেম), বেস্ট শার্টলেস পারফর্মেন্স :জ্যাক এফ্রন (দ্য অকার্ড মোমেন্ট), বেস্ট ভিলেন :মিলা কুনিস (ওজ :দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল), বেস্ট কমেডি পারফর্মার :জোহান হিল (দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট)।
