জাহিদ হাসান এবারে নজর আলী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৩৫
‘আরমান ভাই’সহ একাধিক চরিত্রের পর এবারে জাহিদ হাসান ছোট পর্দায় আসছেন নজর আলীর ভূমিকায়। নাটকটি পরিচালনা করবেন হিমু আকরাম। কমেডিধর্মী এই নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘হিমুর পরিচালনায় প্রায় পাঁচ বছর যাবত কাজ করছি। তার লেখা গল্পগুলো যেমন অসাধারণ ঠিক তেমনি নির্মাণশৈলীও চমত্কার। নজর আলী চরিত্রে অভিনয় করতে ভীষণ ভালো লেগেছে। অনেক বছর পর দর্শকরা আবার আমাকে বোকা চরিত্রে দেখবে। আশা করি দর্শকদের ভালো লাগবে নাটকটি।’ এটি প্রচার হবে আর টিভিতে আজ থেকে প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৫০ মিনিটে।