পাঠক সংযোগ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৩৫
প্রিয় মিলা আপু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ও ফ্যানপেজে দীর্ঘদিন কোনো আপডেট নেই। এমনকি পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আপনি অনেকদিন ধরেই আমেরিকায়। দেশে ফিরে আপনার অ্যালবামটিও রিলিজ দিচ্ছেন না। স্টেজেও পাচ্ছি না। মিলন, উত্তরা। ঢাকা ধন্যবাদ মিলন, এখন বিশ্ব সবার হাতের মুঠোয়। এ কারণেই দূরে থেকেও তত্ক্ষণাত্ আপনার এই চিঠি পেয়ে যাচ্ছি। আর দেশ-বিদেশে বলে আলাদা কিছু নেই মিউজিকের জন্য। এখানে বেশ কিছু কনসার্ট শিডিউল আছে বলেই থাকছি। খুব শিগগিরই চলে আসব। অ্যালবামটিও পাবেন। প্রিয় পাঠক, আপনারা অনলাইনে সারাবিশ্বের যেকোনো প্রান্ত থেকে www.fa cebook .com/pages/Bin odon-Protidin-of-the-daily-Ittefaq এই লিংকে ক্লিক করে ‘লাইক’ দিয়ে অন্তর্ভুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবং আপনার যেকোনো প্রাসঙ্গিক মতামত লিখতে পারেন ওয়ালে। আপনার মতামত নিয়েই প্রকাশ হবে এই পাঠক সংযোগ।