মুক্তির অপেক্ষায় আগুন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৩৬
সংগীতশিল্পী ও অভিনেতা আগুন এখন তার নতুন চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত। ‘একাত্তরের মা জননী’ শিরোনামের এই চলচ্চিত্রটি গেল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তির কথা থাকলেও শুটিংয়ের কাজ শেষ করতে না পারায় নির্ধারিত তারিখে মুক্তি দিতে পারেননি নির্মাতা শাহ আলম। আগুন বলেন, ‘আমি এখন আমার সবটুকু সময় এই চলচ্চিত্রেই ব্যয় করছি। রাতদিন কাজ করেই যাচ্ছি, এখনও শেষ হচ্ছে না। আরও ৪ দিনের শুটিং বাকি রয়েছে। ২৬ মার্চ মুক্তি দেওয়ার কথা থাকলেও কাজ শেষ করতে না পারায় ছবিটি মুক্তি পায়নি। আগামীতে ঠিক কবে মুক্তি পাবে তারও কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে আগামী ৪ দিনের শুটিং শেষ হলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে মুক্তির তারিখের। এতে আমার বিপরীতে অভিনয় করছেন নিপুণ।’