গ্রহণকালে পূর্ণশশী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৩৬
‘চৈত্র সংক্রান্তি-১৪২০’ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদলের নকশা-মূকাভিনয় প্রযোজনা ‘গ্রহণকালে পূর্ণশশী’-র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হলো গত ১৩ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে ‘চৈত্র সংক্রান্তি-১৪২০’-এর এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘গ্রহণকালে পূর্ণশশী’ প্রযোজনার পরিকলপনা ও নির্দেশনা দিয়েছেন স্বপ্নদল কর্মী ফারজানা রহমান। ‘গ্রহণকালে পূর্ণশশী’ প্রযোজনায় অভিনয় করেছেন মোস্তাফিজুর রহমান, এনামুল হক শাহীন, রেজাউল মাওলা নাবলু, তানভীর শেখ ও ফারজানা রহমান।