দাবানলে ধ্বংসপ্রাপ্ত চিলির বন্দর পুনঃনির্মাণের প্রতিশ্রুতি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৫৭
চিলির প্রেসিডেন্ট মিশেলে ব্যাচেলে ভ্যালপারাইসো প্রতিশ্রুতি দিয়েছেন, ভয়াবহ দাবানলে ধ্বংসপ্রাপ্ত চিলির ভাল্পারাইসো বন্দর তার সরকার পুনঃনির্মাণ করবে। তিনি বলেন, তার সরকার এ বন্দর পুনঃনির্মাণে সমস্ত শক্তি প্রয়োগ করবে এবং গৃহহারা মানুষকে পুনর্বাসনের যা যা দরকার সবকিছু করবে। এর আগে তিনি ভাল্পারাইসো বন্দরসহ আশপাশের অঞ্চলকে দুর্গত এলাকা বলে ঘোষণা করেন। চিলির বন্দর নগরী ভাল্পারাইসোতে ভয়াবহ এ দাবানলে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছে। রবিবার ১০ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দমকল বাহিনীর প্রায় ১২ হাজার কর্মী দাবানল নিয়ন্ত্রণের জোর প্রচেষ্টা চালাচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া ভয়াবহ এ দাবানলে কয়েকশ’ ঘর-বাড়ি পুড়ে গেছে। সান্টিয়াগোর ১শ’ ১০ কিলোমিটার পশ্চিমের এ নগরীকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করার পর প্রেসিডেন্ট মিচেল ব্যাচলেট ঐ এলাকার লোকজনকে সরিয়ে নিতে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইন-শৃংখলা বজায় রাখতে এবং লুটপাট ঠেকাতে বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে।