যুক্তরাষ্ট্রের কানসাসে গুলি, নিহত ৩

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৫৮
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ইহুদিদের একটি সামাজিক কেন্দ্র ও একটি বৃদ্ধ নিবাসের বাইরে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী, এক ব্যক্তি ও তার কিশোর বয়সী নাতি রয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে, কানসাসের ওভারল্যান্ড পার্ক এলাকার জিউস কম্যুনিটি ক্যাম্পাস ও নিকটবর্তী ভিলেজ শ্যালোমে গুলিবর্ষণের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৭০ বছর বয়সী ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। হামলাকারী স্থানীয় বাসিন্দা নয় এবং হামলায় সে একটি শটগান ব্যবহার করেছে বলে জানিয়েছে পুলিশ।