মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে এবার প্রথম রোবট সাবমেরিন নামানো হচ্ছে। যত দ্রুত সম্ভব বিমানের খোঁজ করতে সাগরের তলদেশে ব্লুফিন-২১ ড্রোন পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অনুসন্ধানকারী দলের প্রধান অংগাস হিউস্টন।
অনুসন্ধানকারী দল বিমানটির ব্ল্যাক বক্স থেকে নতুন শব্দ শোনার জন্য বিশেষ ধরনের যন্ত্রও ব্যবহার করছে।
গত ৮ মার্চ মধ্যরাতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং কোম্পানি নির্মিত মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
