সংবাদ কণিকা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৫৯
জাপানে ফের বার্ড ফ্লু এক হাজারেরও বেশি মুরগির মৃত্যুর পর জাপানের একটি মুরগির খামারের দুটি মুরগিতে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) ভাইরাস শনাক্ত হয়েছে। এটি গত তিন বছরের মধ্যে দেশটিতে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ার ঘটনা। রবিবার জাপানের কৃষি মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। দক্ষিণ জাপানের কুমামোতো প্রদেশের একটি খামারের সব মুরগির জেনেটিক পরীক্ষার পর উচ্চ সংক্রামক এইচ৫ ভাইরাস (বার্ড ফ্লু ভাইরাস) শনাক্ত হয়। —রয়টার্স লেডিস ঘড়ি বিক্রি বাড়ছে ডিজিটাল লাক্সারি গ্রুপ একটি গবেষণা করেছে, যেখানে দেখা যাচ্ছে চীনে ২০১৩ সালে লেডিস ঘড়ির বিক্রি বেড়েছে ৭ দশমিক ৫ ভাগ। একই বছরের গবেষণায় দেখা গেছে, নারীদের বিলাসবহুল ঘড়ির চাহিদা ১৯৯৫ সালের চেয়ে ৩৫ ভাগ বেড়েছে। বর্তমানে ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাই উঠে পড়ে লেগেছে কীভাবে নতুন নতুন ডিজাইন দিয়ে নারী ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করা যায়। —এপি উষ্ণায়ন মোকাবেলা কঠিন নয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল আইপিসিসি জানায়, বৈশ্বিক উষ্ণায়ন ঘটে চলেছে এবং তার পরিণাম হবে মারাত্মক। অথচ এর মোকাবেলার কাজ মোটেই কঠিন নয়, ব্যয়ভারও তেমন বেশি নয়। অত্যন্ত দ্রুত সেই কাজ শুরু না করলে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আইপিসিসির হিসাব অনুযায়ী, ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডসহ অন্য ক্ষতিকারক গ্যাসের মাত্রা বছরে গড়ে ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। বার্লিনে সপ্তাহব্যাপী অধিবেশনের পর আইপিসিসি বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা, পরিণাম ও এর মোকাবিলা সম্পর্কে অনেক তথ্য-উপাত্ত তুলে ধরেছে। —এপি