গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২১:২১
চকোলেট দেখলেই যাদের জিভে জল আসে তাদের জন্য এই রেকর্ডটা হজম করা একটু কষ্টকরই বটে। আর যে স্থাপনাটি নিয়ে এই রেকর্ড সেটি যারা সামনাসামনি দেখেছেন তাদের কষ্টটা বোধকরি আরও বেশি বই কম হবে না। আলোচিত এই রেকর্ডটি হলো চকোলেট দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য নির্মাণের রেকর্ড। কিছুদিন আগে মাল্টার অধিবাসী এন্ড্রিউ ফেরুজিয়ার বানানো চকোলেটের তৈরি এই আস্ত ট্রেনের ভাস্কর্যটির দৈর্ঘ্য ছিল ৩৪.০৫ মিটার বা ১১১ ফুট ৮ ইঞ্চি এবং এটি তৈরিতে ব্যবহার করা হয় ১,২৮৫ কেজি (২,৭৫৫ পাউন্ড) ডার্ক বেলজিয়ান চকোলেট। ব্রাসেলসে্র সাউথ স্টেশনে প্রদর্শন করা এই চকোলেট রেলগাড়িটির সামনের দিকে পুরোনো দিনের বাষ্পীয় ইঞ্জিন আর পেছনের দিকে আধুনিক ইঞ্জিনসহ ছিল নানা ধরনের একাধিক বগিও।