কোচবিহারে তৃণমূলের অফিস জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

আপডেট : ২৪ মে ২০১৯, ১৪:২৮

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবার বিজেপি দারুণ ফল করেছে। ভোটের ফল ঘোষণার পরদিনই পশ্চিমবঙ্গের কোচবিহারের সিতাই-এ তৃণমূল পার্টি অফিস জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ- শুক্রবার সকালে হাজার হাজার বিজেপি সমর্থক হামলা চালায়, এরপর দলীয় কার্যালয় জ্বালিয়ে দেয়। পরে তৃণমূল ব্লক সভাপতির বাড়ি ভাঙচুর করে তারা।

 

দীর্ঘদিনের গড় এই সিতাই তৃণমূলের হাত ছাড়া হয়ে যায়। জয়লাভ করে বিজেপি। আর এরপরই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন : সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : ফখরুল

২০১৪ সালের নির্বাচনে তারা পেয়েছিল মাত্র দুটি আসন। এবার গেরুয়া শিবির পেয়েছে ১৮টি আসন।