জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) কোর্সে প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.nu.edu.bd/admissions) এই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে ৫ মের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্র ফি ২৫০ টাকা। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।
